ইয়াযীদ-ইবনে-আব্দুল্লাহ-ইবনে-শিখখীর-(রহঃ)

বর্ণিত হাদীস - ৪ টি

সকল রাবী একত্রে দেখুন

সহীহ বুখারী

হাদীস নং: ৪৪৪০
আন্তর্জাতিক নং: ৪৭৯৮ - ৪৭৯৯
- কুরআনের তাফসীর অধ্যায়
পরিচ্ছেদঃ ২৪৯৮ আল্লাহ তাআলার বাণীঃ "নিশ্চয়ই আল্লাহ এবং তার ফিরিশতারা নবীর প্রতি দরুদ পাঠ (প্রশংসা) করেন। হে মুমিনগণ (তোমরাও) তার প্রতি দরুদ ও সালাম পাঠ কর।
৪৪৪০। ইবরাহীম ইবনে হামযা (রাহঃ) ......... ইয়াযীদ থেকে বর্ণিত। তিনি (এমনিভাবে) বলেন, যেমনভাবে ইবরাহীম (আলাইহিস সালাম) এর উপর রহমত নাযিল করেছেন। আর বরকত নাযিল করুন মুহাম্মাদ (ﷺ) এর প্রতি এবং মুহাম্মাদের পরিজনের প্রতি, যেভাবে বরকত অবতীর্ণ করেছেন ইবরাহীম (আলাইহিস সালাম) এর প্রতি এবং ইবরাহীমের পরিবারের প্রতি।

আল্লাহ্ তাআলার বাণীঃ তোমরা তাদের মত হয়ো না, যারা মুসা (আলাইহিস সালাম) কে কষ্ট দিয়েছে।

ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, “মুসা (আলাইহিস সালাম) ছিলেন বড় লজ্জাশীল ব্যক্তি। আর এ প্রেক্ষিতে আল্লাহর এ বাণী, হে মু’মিনগণ! তোমরা তাদের মত হয়ো না, যারা মুসা (আলাইহিস সালাম) কে কষ্ট দিয়েছে। তারপর আল্লাহ্ তাআলা তাঁকে ওদের অভিযোগ থেকে পবিত্র করেছেন। আর তিনি ছিলেন আল্লাহর কাছে অতি সম্মানিত।
كتاب التفسير
باب قوله إِنَّ اللَّهَ وَمَلاَئِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا} [الأحزاب: 56]
4798 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ، وَالدَّرَاوَرْدِيُّ، عَنْ يَزِيدَ، وَقَالَ، " كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَآلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَآلِ إِبْرَاهِيمَ ".

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا عَوْفٌ، عَنِ الْحَسَنِ، وَمُحَمَّدٍ، وَخِلاَسٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ مُوسَى كَانَ رَجُلاً حَيِيًّا، وَذَلِكَ قَوْلُهُ تَعَالَى (يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَكُونُوا كَالَّذِينَ آذَوْا مُوسَى فَبَرَّأَهُ اللَّهُ مِمَّا قَالُوا وَكَانَ عِنْدَ اللَّهِ وَجِيهًا)"

সহীহ মুসলিম

হাদীস নং: ৪৩৪০
আন্তর্জাতিক নং: ১৭১৬-৩
- আদালত-বিচার-সাক্ষ্য-শুনানির বিধান
পরিচ্ছেদঃ ৫. বিচারকের প্রতিদান, প্রচেষ্টার পর সে সঠিক সিদ্ধান্তে পৌঁছুক বা ভুল করুক
৪৩৪০। আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান দারিমী (রাহঃ) ......... ইয়াযিদ ইবনে আব্দুল্লাহ (রাহঃ) এর সূত্রে হাদীসটি উভয় সূত্রে আব্দুল আযীয ইবনে মুহাম্মাদ (রাহঃ) এর বর্ণিত রেওয়াতের অনুরূপ বর্ণনা করেছেন।
كتاب الأقضية
باب بَيَانِ أَجْرِ الْحَاكِمِ إِذَا اجْتَهَدَ فَأَصَابَ أَوْ أَخْطَأَ
وَحَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، أَخْبَرَنَا مَرْوَانُ، - يَعْنِي ابْنَ مُحَمَّدٍ الدِّمَشْقِيَّ - حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، حَدَّثَنِي يَزِيدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أُسَامَةَ بْنِ الْهَادِ اللَّيْثِيُّ، بِهَذَا الْحَدِيثِ مِثْلَ رِوَايَةِ عَبْدِ الْعَزِيزِ بْنِ مُحَمَّدٍ بِالإِسْنَادَيْنِ جَمِيعًا .

সুনানে আবু দাউদ

হাদীস নং: ২৯৮৯
আন্তর্জাতিক নং: ২৯৯৯
কর-খাজনা, প্রশাসনিক দায়িত্ব ও যুদ্ধলব্ধ সম্পদ সংক্রান্ত
পরিচ্ছেদঃ ১৫৯. গনিমতের মালে নবী (ﷺ) -এর পছন্দনীয় অংশ।
২৯৮৯. মুসলিম ইবনে ইবরাহীম (রাহঃ) ..... ইয়াযীদ ইবনে আব্দিল্লাহ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা মিরবাদ নামক স্থানে ছিলাম। তখন সেখানে এমন এক ব্যক্তি আসে, যার মাথার চুল ছিল এলোমেলো এবং তার হাতে ছিল এক টুকরা লাল চামড়া। আমরা তাকে বলিঃ মনে হয় তুমি জঙ্গলের বাসিন্দা? তখন সে বলেঃ হ্যাঁ। আমরা তাকে বলিঃ তোমার হাতে যে লাল চামড়ার টুকরা আছে, তা আমাদের দিয়ে দাও। তখন সে তা আমাদের দিয়ে দেয়। ঐ চামড়ার উপর যা লেখা ছিল, আমরা তা পড়তে থাকি।

তাতে লেখা ছিলঃ রাসূলুল্লাহ (ﷺ) এর পক্ষ হতে বনু যুহাইর ইবনে উকায়শ গোত্রের প্রতি-যদি তোমরা এরূপ সাক্ষ্য দাও যে, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই এবং মুহাম্মাদ (ﷺ) আল্লাহর রাসূল, তোমরা নামায কায়েম করবে, যাকাত প্রদান করবে, আর তোমরা মালে গনিমতের খুমুস এবং নবী (ﷺ)-এর হিসসা ও সাফী প্রদান করবে। যদি তোমরা এরূপ কর, তবে তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের নিরাপত্তায় থাকবে। তখন আমরা তাকে জিজ্ঞাসা করিঃ তোমার কাছে এ ফরমান কে লিখে পাঠিয়েছে? সে বলেঃ রাসূলুল্লাহ (ﷺ), (এটি লিখে আমার কাছে পাঠিয়েছেন)।
كتاب الخراج والإمارة والفىء
باب مَا جَاءَ فِي سَهْمِ الصَّفِيِّ
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا قُرَّةُ، قَالَ سَمِعْتُ يَزِيدَ بْنَ عَبْدِ اللَّهِ، قَالَ كُنَّا بِالْمِرْبَدِ فَجَاءَ رَجُلٌ أَشْعَثُ الرَّأْسِ بِيَدِهِ قِطْعَةُ أَدِيمٍ أَحْمَرَ فَقُلْنَا كَأَنَّكَ مِنْ أَهْلِ الْبَادِيَةِ . فَقَالَ أَجَلْ . قُلْنَا نَاوِلْنَا هَذِهِ الْقِطْعَةَ الأَدِيمَ الَّتِي فِي يَدِكَ فَنَاوَلَنَاهَا فَقَرَأْنَاهَا فَإِذَا فِيهَا " مِنْ مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ إِلَى بَنِي زُهَيْرِ بْنِ أُقَيْشٍ إِنَّكُمْ إِنْ شَهِدْتُمْ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ وَأَقَمْتُمُ الصَّلاَةَ وَآتَيْتُمُ الزَّكَاةَ وَأَدَّيْتُمُ الْخُمُسَ مِنَ الْمَغْنَمِ وَسَهْمَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَسَهْمَ الصَّفِيِّ أَنْتُمْ آمِنُونَ بِأَمَانِ اللَّهِ وَرَسُولِهِ " . فَقُلْنَا مَنْ كَتَبَ لَكَ هَذَا الْكِتَابَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم .

সুনানে নাসায়ী

হাদীস নং: ৪১৪৬
আন্তর্জাতিক নং: ৪১৪৬
যুদ্ধলব্ধ সম্পদ বণ্টনের বিধান
পরিচ্ছেদঃ যুদ্ধলব্ধ মাল বণ্টন
৪১৪৭. আমর ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... ইয়াযীদ ইবনে শিখখীর (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মিরবাদ নামক স্থানে মুতাররিফের সঙ্গে ছিলাম। এমন সময় এক ব্যক্তি চামড়ার এক টুকরা নিয়ে উপস্থিত হলো এবং বললেনঃ এটা রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে লিখে দিয়েছেন, তোমাদের মধ্যে কি কেউ পড়তে পারে? আমি বললামঃ হ্যাঁ, আমি পড়তে পারবাে।

তাতে লেখা ছিলঃ ’মুহাম্মাদুর রাসূলুল্লাহ্ এর পক্ষ হতে বনী যুহায়র ইবনে উকায়শ এর প্রতি, তাদের জানা উচিত যদি তারা এ কথার সাক্ষ্য দেয় যে, আল্লাহ্ ব্যতীত কোন ইলাহ্ নেই, আর মুহাম্মাদ (ﷺ) আল্লাহর রাসূল এবং তারা মুশরিক হতে পৃথক হয়ে যায়, আর তারা একথা স্বীকার করে যে, গনিমতের পঞ্চমাংশ নবীর অংশ এবং সফীও তাঁর, তবে তারা আল্লাহ্ এবং তাঁর রাসূলের প্রদত্ত নিরাপত্তায় থাকবে।
كتاب قسم الفيء
أَخْبَرَنَا عَمْرُو بْنُ يَحْيَى قَالَ حَدَّثَنَا مَحْبُوبٌ قَالَ أَنْبَأَنَا أَبُو إِسْحَقَ عَنْ سَعِيدٍ الْجُرَيْرِيِّ عَنْ يَزِيدَ بْنِ الشِّخِّيرِ قَالَ بَيْنَا أَنَا مَعَ مُطَرِّفٍ بِالْمِرْبَدِ إِذْ دَخَلَ رَجُلٌ مَعَهُ قِطْعَةُ أَدَمٍ قَالَ كَتَبَ لِي هَذِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَهَلْ أَحَدٌ مِنْكُمْ يَقْرَأُ قَالَ قُلْتُ أَنَا أَقْرَأُ فَإِذَا فِيهَا مِنْ مُحَمَّدٍ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِبَنِي زُهَيْرِ بْنِ أُقَيْشٍ أَنَّهُمْ إِنْ شَهِدُوا أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ وَفَارَقُوا الْمُشْرِكِينَ وَأَقَرُّوا بِالْخُمُسِ فِي غَنَائِمِهِمْ وَسَهْمِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصَفِيِّهِ فَإِنَّهُمْ آمِنُونَ بِأَمَانِ اللَّهِ وَرَسُولِهِ